বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মির্জা ফখরুল

 
পৌর নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় ও সারাদেশে বিভাগভিত্তিক ১০টি মনিটরিং কমিটি গঠন করেছে বিএনপি। কেন্দ্রীয় কমিটিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আহ্বায়ক ও যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানকে সদস্য সচিব করা হয়েছে।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
 

দলের প্রার্থী প্রত্যয়নকারী মোহাম্মদ শাহজাহান জানান, কেন্দ্রীয় মনিটরিং-এর দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগভিত্তিক যে মনিটরিং কমিটি হয়েছে তার নেতৃত্বে থাকছেন সিনিয়র নেতারা। এরমধ্যে সিলেট বিভাগ মনিটর করবেন— এনাম আহমদ চৌধুরী, ঢাকা বিভাগ-১ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিভাগ-২ আসম হান্নান শাহ। ড. আবদুল মঈন খানকে দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন কমিশন পর্যবেক্ষণের। লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানকেও দায়িত্ব দেয়া হয়েছে কমিটিতে।