কমলনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুরে ডুবে সায়মা আক্তার (২) নামে এক শিশু মারা গেছে। সে ওই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবুল হাসেমের মেয়ে।
 
সোমবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
হাজিরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেন জানান, দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে সায়মা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটির ভাসমান মৃতদেহ উদ্ধার করে।