কুমিল্লায় ১৭৮০ পিস ইয়াবাসহ আলী রেজা চৌধুরী হিমেল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাকে আটক করে। হিমেল ওই উপজেলার গিলাতলী গ্রামের সাফায়েত হোসেন চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে ওই এলাকায় র্যাব অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য পাঁচ লাখ ৩৪ হাজার টাকা। কোতয়ালী মডেল থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।