নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে বাজিতপুর গ্রামের শিক্ষক আফাজ উদ্দিনের স্ত্রী কাজলী খাতুন প্রতিবেশী আবুল কালামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।