ট্রেন থামিয়ে মা-ছেলেকে বাঁচালেন চালক

 
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও চালকের দূরদর্শিতায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন মা ও ছেলে। সোমবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ঘটেছে এ ঘটনা।
 
রক্ষা পাওয়া ওই নারীর নাম জোছনা বেগম (৩২) ও তার ছেলে জাবির হোসেন। জাবিরের বয়স চার বছর।
 
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী ট্রেন চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় ছেলেকে কোলে নিয়ে জোছনা বেগম ঝাঁপ দেন। দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে ফেলেন চালক গোলাম কিবরিয়া। দ্রুত ট্রেন থামিয়ে দেন তিনি। দুজনকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক কলহের জের ধরেই জোছনা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।