সিলেটের তিন পৌর সভায় প্রতীক পেলেন যারা

সিলেটের তিনটি পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনটি পৌরসভা হলো, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ।
 
সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা জানান, সোমবার সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের আগে থেকেই গণসংযোগে মাঠে নামেন দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা।
 
কানাইঘাট: পৌরসভায় আওয়ামী লীগের লুৎফুর রহমান (নৌকা), বিএনপির মো. আব্দুর রহিম (ধানের শীষ), জাতীয় পার্টির বাবুল আহমদ (লাঙ্গল), জাসদের তাজ উদ্দিন (মশাল), খেলাফত মজলিসের হাফিজ মো. ইসলাম উদ্দিন রিকশা প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন নারকেল গাছ, মোহাম্মদ ওলিউল্লাহ মোবাইল ফোন ও মো. সোহেল আমীন জগ প্রতীক পেয়েছেন।
 
জকিগঞ্জ: পৌরসভায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (নৌকা), বিএনপির বদরুল হক বাদল (ধানের শীষ), জাপার আব্দুল মালেক ফারুক (লাঙ্গল), খেলাফত মজলিসের জাফরুল ইসলাম (দেওয়াল ঘড়ি প্রতীক)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (জগ) ও হিফজুর রহমান (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন।
 
গোলাপগঞ্জ: আওয়ামী লীগের জাকারিয়া আহমদ পাপলু নৌকা (বর্তমান মেয়র), বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন (ধানের শীষ), জাপার মো. সুহেদ আহমদ (লাঙ্গল), খেলাফত মজলিসের আমিনুল ইসলাম (দেওয়াল ঘড়ি) প্রতীক পেয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে আওয়মী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী (মোবাইল ফোন), আমিনুর ইসলাম রাবেল (জগ) এবং আমিনুর রহমান লিপন পেয়েছেন (নারকেল গাছ)।