গাংনীতে জামায়াত নেতা গ্রেফতার

নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার বামুদ্দি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার তেরাইল মাঠ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ২০ দলীয় হরতাল অবরোধ সময় গ্রামে পুলিশের ওপরে  জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি আব্দুল খালেক।