দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু

নরসিংদীর রায়পুরায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে।   
 
রায়পুরা থানার ওসি আজাহারুল ইসলাম জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে খানাবাড়ি স্টেশনের কাছে এগারোসিন্দুরের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। 
 
পরে ঢাকা থেকে একটি রিফিল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে বিকল্প একটি লাইন চালু করে ওই পথে বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল শুরু হয়। ভৈরব জিআরপি থানার ওসি সাইফুল ইসলাম জানান এই তথ্য জানান।
 
এ ঘটনায় কেউ আহত হয়নি।