মাধবপুরে মেয়র প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জের মাধবপুরে বিএনপির মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার সন্ধ্যায় মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মাধবপুরে ঢাকা- সিলেট মহাসড়কে  জীবন্ত ধান গাছ নিয়ে মিছিল করায় তাকে এ জরিমানা করা হয় । 
 
পরে রিটার্নিং অফিসারের কাছে আওয়ামীলীগ প্রার্থী হিরেন্দ্র লাল সাহার পক্ষ থেকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয় । মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম জানান পৌরসভা নির্বাচনে যে প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।