সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৮ কর্মীসহ গ্রেফতার ৩৩

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৮ কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ৬জন, শিবিরের একজন ও বিএনপির একজন কর্মী রয়েছে। বাকীরা নিয়মিত মামলার আসামি। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়ায় ৮জন, তালায় একজন, আশাশুনিতে দুইজন, শ্যামনগরে তিনজন, পাটকেল ঘাটায় একজন, দেবহাটায় দুইজন ও কালিগঞ্জ থানা থেকে ৬জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।