উল্লাপাড়ায় ভোট যুদ্ধে শ্যালক-দুলাভাই

উল্লাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শ্যালক-দুলাভাইয়ের লড়াই জমে উঠেছে।

এ পৌরসভায় কাউন্সিলর পদে আসাদুল হক পানির বোতল প্রতীক নিয়ে লড়ছেন। তার ভগ্নিপতি আমিরুল ইসলাম উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্যালক-দুলাভাইয়ের পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা। গভীর রাত পর্যন্ত চলছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা।