উখিয়ায় প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মো. ইসমাইল হোসেন (২৭) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা।
 
বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,  মঙ্গলবার দুপুর দুইটায় উখিয়াস্থ কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৯ হাজার নয় শ ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক পাচারকারীকে কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।