চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার মামলায় গ্রেফতার শিবিরকর্মীকে ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় ‘ধস্তাধস্তিতে’ গুলিবিদ্ধ হয়ে ওই আসামির মৃত্যু হয়েছে।
নিহত ওসমানের (২৩) বিরুদ্ধে নাশকতা ছাড়াও পুলিশের ওপর হামলাসহ মোট ১৭টি মামলা ও চারটিতে পরোয়ানা রয়েছে বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ রহমতপুরে ওসমানকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ সময় গ্রেপ্তার করতে যাওয়া এক পুলিশ সদস্যের শটগানের গুলি বেরিয়ে যায়।
পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে