ধলেশ্বরীতে ট্রলারডুবি: একই পরিবারের ৩ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিক্রিরচর ঘেঁষা ধলেশ্বরী নদীতে শনিবার সকালে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের লাশ পাওয়া গেছে। নিহতরা হলেন, সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৬) এবং ছেলে ইমন খান (১৫)।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনার তিনদিন পর ডিক্রিরচর ঘেঁষা ওই নদীতে সেলিম খান ও তার ছেলে ইমন খানের লাশ ভেসে ওঠে। কিছুক্ষণ পর ভেসে ওঠে মৌসুমী আক্তারের লাশ। লাশগুলো দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে। নিহতদের বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায়।
 
এর আগে সোমবার দুপুরে নদীতে আবদুল কাদিরের লাশ ভেসে উঠে। ওই ঘটনায় এখনো খোরশেদ আলম নামে একজন নিখোঁজ রয়েছেন।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঠওঠছণগঞ্জের উপ-সহকারী পরিচালক দিনুমনি শর্মা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।