সাব্বিরকে ফেরালেন মাশরাফি

 
বরিশাল বুলসের অন্যতম ব্যাটসম্যান সাব্বির রহমানকে ক্লিন বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন কুমিল্লার ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১১ ওভার শেষে বরিশালের সংগ্রহ ৭১/৩।
 
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের গ্রান্ড ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার মিরপুর জাতীয় শেরে-বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
 
ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন বরিশাল বুলসের দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ ও কিকুজি প্রসন্ন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তৃতীয় ওভারের শেষ বলে এলবিডব্লিউয়ের শিকার হন মেহেদী মারুফ। তার উইকেটটি তুলে কুমিল্লার সফল খেলোয়াড় আসহার জাহিদি। দলীয় ৫৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় বরিশালের। স্টিভেনের বলে ক্লিন বোল্ড আউট হন প্রসন্ন।