চৌগাছায় প্রতিপক্ষের গুলিতে আহত ১

 
যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের গুলিতে আসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
 
জানা গেছে, উপজেলার কাবিলপুর গ্রামের শফিকুল মেম্বারের সঙ্গে একই গ্রামের নবিছদ্দিনের ছেলে আসলামের মাছের ঘেরসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আসলাম কাবিলপুর বাজারে আসলে শফিকুল মেম্বারের নেতৃত্বে কারিমুল ইসলাম, আরিফুল, নাজিম উদ্দীন, বিল্লাল, রমজান আসলামকে ছুরিকাঘাত করে। এ সময় আসলাম দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে শফিকুল মেম্বার পিস্তল দিয়ে তাকে গুলি করে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তিন-চারটি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। আহত আসলামকে চৌগাছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
 
চৗগাছা থানর ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।