গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউপির এক সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতদল ইউপি সদস্য মো. শকুর আলী খানের মা রিজিয়া বেগম (৫৮) ও বোন শেফালী বেগমকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।
সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মো. শকুর আলী খান জানান, ছয়-সাত জনের একদল ডাকাত দুটি মোবাইল ফোন ও নগদ ১০/১২ হাজার টাকা লুটে করে নিয়েছে। এ সময় তারা তার মা ও বোনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে। বাড়ির লোকজনে চিৎকারে এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে এক ডাকাত সোয়েটার ফেলে পালিয়ে যায়। সোয়েটারের পকেটে একটি মোবাইল রয়েছে। ঘটনার সময় তিন ঢাকায় ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।