কমলনগরে ৩ মণ জাটকা জব্দ, জেলের কারাদণ্ড

 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ মণ জাটকা ও ১০ হাজার মিটার নিষিদ্ধ ফাঁস জাল জব্দ করেছে পুলিশ। এসময় এক জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে।  মঙ্গলবার রাতে মতিরহাট মাছঘাট এলাকা থেকে ঐ জেলেকে আটক করা হয়।
 
আটককৃত মোহাম্মদ ধলাই সে রাজবাড়ি জেলার বড়াইঝুরি গ্রামের রিপাত সর্দারের ছেলে।
 
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে ৭/৮ জনের নৌকা থেকে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় তার নিকট থেকে এক ইঞ্চি দৈর্ঘ্যের ৩ মণ জাটকা ও ১০ হাজার মিটার নিষিদ্ধ ফাঁস জাল জব্দ করা হয়।
 
পরে কমলনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মেহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধলাইকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়।