বিজয়ের আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়

 
প্রথম প্রহরে আতশবাজি ও ফানুস উড়িয়ে বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা সহযোগী সংগঠন। মঞ্চে কবিতায়, গানে আর অভিনয়ের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনটিকে স্মরণ করা হয়।
 
মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর ও টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। একই সময়ে টিএসসি এলাকায় ছিল স্লোগান’৭১ এর আতশবাজির আয়োজন।
 
তিনদিনের এ আয়োজনে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ডিবেটিং ক্লাব, চলচ্চিত্র সংসদ, মাইম অ্যাকশন, ফটোগ্রাফি ক্লাব ও আইটি সোসাইটি। বুধবার শেষ হবে এই উত্সব।
 
IMG0
 
বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব করেছে ‘প্লানচেট’ বিতর্ক; মাইম অ্যাকশনের ‘বুমেরাং’ প্রর্দশনী, আইটি সোসাইটি অনলাইনে মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরণের কর্মসূচির মাধ্যমে উদযাপন করছে বিজয়ের ৪৪ বছর।
 
IMG1
 
এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী মানুষ জড়ো হয় বিজয়ের এই উত্সবে যোগ দিতে।