বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা

বাংলাদেশের বিজয় দিবসে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব লিভারপুল শুভেচ্ছা জানিয়েছে। তাদের ফেসবুক পেজের বাংলাদেশি সংস্করণে 
 
এর আগে গত বছরও নিজেদের ফেসবুক ও টু্ইটার পেজ থেকে বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে ছিল। লাল রঙের প্রেক্ষাপটে আকা ৫২ থেকে ৭১ পর্যন্ত বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কথা নিয়ে করা চমৎকার একটা গ্রাফিকের পাশে ক্যাপশন দেয়া হয়, লিভারপুল ফুটবল ক্লাবের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
 
ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবল ক্লাবগুলোর একটি লিভারপুল। ১৮ টি প্রথম ডিভিশন শিরোপা জিতেছে তারা যেটি এখন প্রিমিয়ার লিগ নামে পরিচিত। ইংলিশ দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ (৫ টি) জিতেছে অল রেড বলে খ্যাত এই ক্লাবটি।