মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সারারাত ও বুধবার ভোর পযর্ন্ত নাশকতার অভিযোগে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে জিআর মামলার-দুইজন, সিআর মামলার-একজন, নিয়োমিত মামলায়-তিনজন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।