নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে ভিন্ন ওয়ার্ডে একই প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন মামা ও ভাগ্নে। তাদের প্রতীক পানির বোতল।
পৌর বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক মামা সামছুল আলম দুলু ৫নং ও উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাধারণ সম্পাদক ভাগ্নে হাবিবুল হক মৃধা ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মামা-ভাগ্নে একই প্রতীক পাওয়ায় পৌরসভার সর্বত্র বিষয়টি আলোচিত হচ্ছে।