গাজীপুরের টোকবাজারে আগুন

গাজীপুরের কাপাসিয়ার টোকবাজারে  আগুন লেগে ৩০টি  দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
 
কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বাজারের ঢেউটিন ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, আগুনে ৩০টির মতো ছোট-বড় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।