রংপুরের পীরগাছায় উপজেলা জামায়াতে সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমামুদ বাজার থেকে বজলুর রশিদ মুকুলকে গ্রেফতার করা হয়। পুলিশ হত্যাসহ ৫টি মামলার আসামি মুকুল। তিনি জামায়াত নিয়ন্ত্রিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নেকমামুদ বাজারে গোপন বৈঠক করার সময় বজলুর রশিদ মুকুলকে গ্রেফতার করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।