গাজীপুরের শ্রীপুরে আগুনে একটি মার্কেটের ৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, ভোরে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় হাজী ছমির উদ্দিনের টিনশেড মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন ওই মার্কেটের ওয়ার্কশপ, মোবাইল সার্ভিসিং, মুদিসহ ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওইসব দোকানের মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা।