মুক্তাগাছায় ৬ জনকে পিটেয়ে জখম

ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি রাস্তায় খড় শুকাতে বাধা দেয়ায় একই পরিবারের ৬ জনকে পিটেয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । বৃহস্পতিবার সকালে বাঁশাটি ইউনিয়নের জয়দা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
হামলায় জখম ৪জনকে ময়মনসিংহ ও মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। 
 
আহতরা হলেন- আমীর হোসেন (৩৮), আনোয়ারা (২৬), দুলাল উদ্দিন (২৫), মনিরুজ্জামান মুন্না (১৭), মনোয়ারা বেগম (২৮), বিল্লাল হোসেন (২৮)। 
 
মামলার অভিযোগে প্রকাশ, ওই এলাকার হান্নান ও ভুট্রোর নেতৃত্বে সরকারি রাস্তায় খড় শুকানোর কাজে বাধা দেয়ায় তারা অতর্কিত হামলা চালায়।