সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ২০

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক কর্মীসহ ২০জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন কর্মীসহ নিয়মিত মামলার ১৯ জন আসামি রয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়ায় দুইজন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার হয়েছে।