সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ভোট যুদ্ধে নেমেছেন মামা-ভাগ্নে।
জানা গেছে, পৌরসভার আসন্ন নির্বাচনে পৌর আওয়ামী লীগের ৩নম্বর ওয়ার্ডের সভাপতি সাবেক মেয়র ও ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল মামুন নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন তারই আপন ভাগ্নে জাসদ নেতা শাহাদৎ হোসেনের সঙ্গে। শাহাদৎ হোসেন সবুজ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মনোনীত হয়ে মশাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ভোট যুদ্ধে মামা-ভাগ্নের মধ্যে কে জয়ী হবেন এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।