নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে। সেই সঙ্গে বাড়ছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের সংখ্যা।
ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তাহমিনা আক্তার মোল্লা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম সোলায়মান আলী সরকার, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, মহল্লায় গিয়ে দোয়া চাচ্ছেন।
ঠাকুরগাঁও পৌরসভা আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা জানান, ঠাকুরগাঁও পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
অপরদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার মানুষের ভাগ্য বদলের জন্য বিএনপি ছাড়া কোন গতি নেই।