ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ২৫নং কূপের খনন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পেট্রোবাংলার পরিচালক অপারেশন জামিল আহাম্মেদ আলীম খনন কাজের উদ্বোধন করেন।
এ সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান সহ বাপেক্স বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কূপটির খনন কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। খনন কাজ শেষ হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এডিবি ও জিওবি অর্থায়নে ৪৮০ কোটি টাকা ব্যয়ে চীনের সরকারি প্রতিষ্ঠান সিনো পেক ইন্টারন্যাশনাল পোট্রোলিয়াম সার্ভিস করপোরেশন খনন কাজ করছে। তা ছাড়া এই প্রকল্পের আওয়তায় আরো ৩টি কূপ খনন করা হবে।