পটিয়ায় দুর্ঘটনায় নসিমনচালক নিহত

 
চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের চালক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার জৌল্লার দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেট জিল্লুর রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ‘তাহমিন পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চালক হাশেম। নসিমনচালক আবুল হাশেম (৩৫) উপজেলার আনজুর হাট এলাকার বাসিন্দা।