ডিএসইতে লেনদেন হ্রাস অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনেও শেয়ার লেনদেন হ্রাস পেয়েছে এবং সূচকও কমেছে।


ডিএসইতে আজ মোট ৩১৮টি কোম্পানির ৬ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৬৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৮৬ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি ৭ লাখ টাকা কম।


ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.৯০ পয়েন্ট বেড়ে ৪৫২০.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে ১৭১৯.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.১৩ পয়েন্ট কমে ১০৯০.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ার।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্স, সাইফ পাওয়ার, বিএসআরএম স্টিল, আফতাব অটো, কেডিএস এক্সসোসির ও ডেল্টা লাইফ ইন্সু.।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এপেক্স স্পিনিং, লিব্রা ইনফিউশন্স, ৫ম আইসিবি, ফাস্ট প্রাইম এম.এফ., এপেক্স ফুডস, বিডি ল্যাম্পস, আরামিট, এপেক্স ট্যানারী, কাশেম ড্রাইসেল ও প্রিমিয়ার সিমেন্ট।


অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- তাল্লু স্পিনিং, বঙ্গজ, মিথুন নিটিং, জুট স্পিনারস, মেট্রো স্পিনিং, রিজেন্ট টেক্স, এফবিএফআইএফ, গ্লোবাল ইন্স্যু. এইমস ফাস্ট এম.এফ. ও মেঘনা লাইফ। বাসস