মেহেরপুরের গাংনী উপজেলার জামায়াতের ২১ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে নাশকতার মামলায় ওই নেতা-কর্মীরা জামিন নিতে জেলা আদালতে হাজির হন। এ সময় জেলার আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।
উল্লেখ্য, সরকার উৎখাতের অভিপ্রায়ে ২০১৩ সালের অক্টোবরে জেলার গাংনী উপজেলার গাড়াডোবসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই দিন রাতে গাংনী থানায় পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়। ওই মামলায় প্রায় দুই শতাধিক জামায়াত-বিএনপি নেতাক-র্মীকে আসামি করা হয়। উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আদালতের নির্দেশ মত অনেকেই নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।