জয়পুরহাটে নাটক ‘একটি অবাস্তব গল্প’ মঞ্চস্থ

জেলার ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান জয়পুরহাট থিয়েটার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার নাটক ’একটি অবাস্তব গল্প’ মঞ্চস্থ করে।

 
শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিজানুর রহমান,  সেকেন্দার আলী, বিদ্যৎ, হেলাল উদ্দিন,  সরদার আজাহার আলী, মুকুল হোসেন, ইউসুফ আলী, আছাদুল, সোহাগ ও বকুল সওদাগর।
 
নাটকটি রচনা করেন বিমল বন্দোপাধ্যায় এবং নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান।
 
মিল বন্ধ ঘোষণায় চাকরীরত শ্রমিকরা দিশেহারা, স্ত্রী হত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলানোর পরেও অলৌকিকভাবে বেচেঁ যাওয়া, দুবার ফাঁসির নির্দেশ না থাকায় আইনগত নানা জটিলতা নিয়ে রচিত গল্পে পরিবেশিত নাটকটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
 

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাসুদা, অর্নব, সুষ্মিতা, নাসিমা ও মোশারফ হোসেন নান্নু। বিশিষ্ট আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখ কবি নবারুণ ভট্রাচার্য্যরে লেখা ’ এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ কবিতাটি আবৃত্তি করেন।