হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
হেমায়েত হোসেন , মাস্টার ট্রেইনার ও
সহকারী অধ্যাপক
কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি
মেসার্স কাকলি স্টেশনারী কোম্পানি বল পেন উত্পাদন করে বিক্রয় করে থাকে। কোম্পানির বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ :
টাকা
প্রতিটি কলমের বিক্রয় মূল্য ৫.০০
প্রতিটি কলমের ব্যয় :
প্রত্যক্ষ কাঁচামাল ১.০০
প্রত্যক্ষ মজুরি ০.৫০
পরিবর্তনশীল কারখানা উপরি ব্যয় ১.০০
পরিবর্তনশীল বিক্রয় উপরি ব্যয় ; বিক্রয় মূল্যের ১০%
বার্ষিক স্থির ব্যয় ২,০০,০০০ টাকা।
ক) একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় কর। ০২
খ) সমচ্ছেদ বিন্দু নির্ণয় কর (এককে ও টাকায়)। ০৪
গ) কোম্পানি বছরে ১,২০,০০০টি কলম বিক্রয় করলে নিরাপত্তা প্রান্ত (টাকায়) ও মুনাফা (টাকায়) নির্ণয় কর। ০৪
উত্তর :
ক) একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় :
বিবরণ
পরিমাণ (টাকা)
প্রত্যক্ষ কাঁচামাল
প্রত্যক্ষ মজুরি
পরিবর্তনশীল কারখানা উপরি ব্যয়
পরিবর্তনশীল বিক্রয় উপরি ব্যয়
(৫´ ১০%)
একক প্রতি পরিবর্তনশীল ব্যয়
১.০০
০.৫০
১.০০
০.৫০
৩.০০