রাজধানীর জোয়ার সাহারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার রাস্তার উপর উল্টে গেছে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারের চালক শাহজাহান জানান, গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে রাস্তার মাঝ বরাবর আড়াআড়ি পড়ে থাকে।
তবে প্রাইভেটকারে থাকা যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।