মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত সারারাত ও শুক্রবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ২৪জনকে গ্রেফতার করেছে।  
 
গ্রেফতারকৃতরা জিআর মামলার ১৩জন, সিআর মামলার ১জন, নিয়মিত মামলায় ১জন ও ১৫১ধারায় ৯জনকে দেখানো হয়েছে। এই নিয়ে জেলায় ২৪জনকে গ্রেফতার করা হলো।