ইভটিজিং এর দায়ে মাদ্রাসার ছাত্রের জেল

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামের মো. হাসান (২০) নামের এক মাদ্রাসা ছাত্রকে ইভটিজিং এর দায়ে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। বৃহস্পতিবার বিকালে তিনি এ রায় প্রদান করেন।
 
থানা পুলিশ জানায়, নওগাঁও ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র মো. হাসান ও নাছরিন আক্তার একই শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে হাসান তার সহপাঠী নাছরিনকে প্রেম নিবেদন করে আসছে। এতে নাছরিন সাড়া না দিলে হাসান তাকে অশ্লীল কথা বলে উত্যক্ত করে। বিষয়টি তার বাবা পুলিশকে অবগত করলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 
 
মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, 'ঘটনার সত্যতা পাওয়া গেছে, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।'