গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে জবাই করা অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে লাল সোয়েটার এবং কালো রঙের প্যান্ট রয়েছে। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৫নম্বর ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
সকালে জয়দেবপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
 
চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন জানান, নিহতের গলা জবাই করা এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।