কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার সদরে সাড়ে ২১ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।
 
শুক্রবার সকালে ঝিলংজার দক্ষিণ ডিককূল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক এসএম সাউদ হোসেন জানান।
 
আটক মো. সলিমুল্লাহ (৩২) ওই এলাকার হাজী শামসুল হুদার ছেলে।
 
র‌্যাব কর্মকর্তা এসএম সাউদ বলেন, গোপন খবরে শুক্রবার সকালে সলিমুল্লার বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ২১ হাজার ৪৪০ ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করা হয়েছে।
 
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৩২ হাজার টাকা।