মুন্সীগঞ্জে পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা

 

মুন্সীগঞ্জে পাটের ব্যাগ ব্যবহার না করায় চার চাল ব্যবসায়ীকে শুক্রবার ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নুশরাত জাহান জানান, মিরকাদির পৌরসভার বিনোদপুরের বোগদাত অটোরাইস এজেন্সিকে ৩ হাজার, শরিয়ত অটোরাইস এজেন্সিকে ২০ হাজার, মায়ের দোয়া অটোরাইস মিলকে ৩ হাজার ও মাতৃ অটোরাইস মিল ১০ হাজার টাকা জরিমানা করা হয়।