‘পাকিস্তানের মন্তব্যে কূটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়েছে’

‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের নেতিবাচক মন্তব্যে তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে । কাজেই তাদের সঙ্গে আর আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না।’
 
শুক্রবার বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সমাবেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ আ ক ম মোজাম্মেল হক এমপি এ কথা বলেন।
 
মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডার ফকির মফিজুল হক। এতে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মুজিবুর রহমান, সদস্য মিয়া মুজিবুর রহমান, মুন্সী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা ইউনিট কমান্ডার এস এম গোলাম কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান রুনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা নির্বাহী কর্মকতা মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।