পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি।
 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি ও ফগ লাইটের আলো অষ্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।