শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার ভোর রাত ৩টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফলে উভয়পাড়ে আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন। আটকে পড়া ফেরি ও যানবাহনে থাকা যাত্রী সাধারণ প্রচণ্ড শীতে দুর্ভোগের শিকার হয়েছেন।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশায় নৌরুট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।