ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ৯টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘনকুয়াশায় নৌরুট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।