রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনের লোহার পাত গায়ে পড়ে মো. হাসেম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের ৮০ নম্বর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, ওই সময়ে ভবনের পাইলিংয়ের কাজ চলাকালে উপর থেকে একটি লোহার টুকরা হাসেমের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত হাসেমের সহকর্মী আল আমিন এ খবর নিশ্চিত করেন।