পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরার রামচন্দ্রপুর মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোমরেজ হোসেন (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আশাশুনি উপজেলার কদমদহা গ্রামের শহর আলীর ছেলে।
 
এ ঘটনায় এলাকাবাসী পিকআপের হেলপার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খোরদা গ্রামের নিমাই চন্দ্রের ছেলে কুমারেশ মণ্ডলকে আটক করে পুলিশে সোপার্দ করেছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ভ্যানচালক মোমরেজ ভ্যান নিয়ে সাতক্ষীরা আসছিলেন। সদরের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছলে একটি মাছ বোঝাই পিকআপ তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পিকআপের হেলপারকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।