বিয়ের দুই বছরের মাথায় স্বামীর সংসার থেকে পালানো এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সৈয়দপুর প্লাজা মার্কেটে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।
জানা যায়, স্বামীর অনুপস্থিতির কারণে সম্পর্ক গড়ে উঠে এক হিন্দু যুবকের সঙ্গে। সম্পর্কের সূত্র ধরে ওই নারী যুবককে নিয়ে পালিয়ে যায় প্রায় ১৫ দিন আগে। এ ঘটনায় মেয়ের বাবা সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে থানা পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।