সৈয়দপুরে মাদকসেবী আটক

নীলফামারীর সৈয়দপুরে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আদানীর মোড় থেকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে আদানী মোড় এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মহসিনকে (২৫) মাদকসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আটক মাদকসেবীকে দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।'