হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ১৫ দফা ইশতেহার ঘোষণা করেন।
এর মধ্যে অন্যতম হচ্ছে- পরিকল্পিত নগর উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান তৈরি, কর বৃদ্ধি না করা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, ময়লা আবর্জনা দ্রুত অপসারণ, লোডশেডিং, মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত পৌরসভা, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মশক নিধন, হয়রানিমুক্ত দৈনন্দিন সেবা নিশ্চিত করণ, পৌর ভবনকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট এম. আকবর হোসেন জিতু, মোহাম্মদ শরীফ উল্লাহ, মর্তুজ আলী, লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মো. মোতাচ্ছিরুল ইসলাম, অ্যাডভোকেট আফিল উদ্দিন, খায়রুল মনসুর চৌধুরী মজনু ও অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি প্রমূখ।